অসুস্থতা পেছনে ফেলে ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি

দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের পর অবশেষে আশার কথা শোনালেন ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় ও চেন্নাইয়ে দুই দফা অস্ত্রোপচার করান। ঈদের আগে সামাজিক মাধ্যমে তিনি জানান, এখন তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ। ভক্তদের দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে দ্রুত কাজে ফেরার ইঙ্গিত দেন তিনি। ঈদে লাইভে আসার কথাও জানান এই অভিনেত্রী।