গাবতলী সেতুতে উড়ছে বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দেশের পতাকা

ঢাকা জেলার সাভার উপজেলার আমিনবাজার এলাকায় বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এক বর্ণিল উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। গাবতলী সেতুর একাংশজুড়ে বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের জাতীয় পতাকা সারিবদ্ধভাবে টাঙানো হয়েছে, আর মাঝখানে উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। স্থানীয়দের এই উদ্যোগ ক্রীড়াপ্রেমীদের মধ্যে সম্প্রীতি, আনন্দ ও উৎসবের বার্তা ছড়িয়ে দিচ্ছে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী সেখানে ভিড় জমাচ্ছেন এবং ছবি তুলছেন।