বার কাউন্সিলের প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করেছে। এতে ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ২০১ জন উত্তীর্ণ হয়েছেন। শুক্রবার বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক—এই তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। লিখিত পরীক্ষায় পাস করলে প্রার্থীরা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন।