বৈদেশিক ঋণ ২.৬ বিলিয়ন ডলার কমলেও বাড়ছে ঋণ পরিশোধের চাপ

২০২৬ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশের বৈদেশিক ঋণ ২৫৯ কোটি ডলার কমে ১১ হাজার ৯৩ কোটি ডলারে নেমেছে, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত ঋণ পরিশোধ বৃদ্ধি, নতুন ঋণের নিট প্রবাহ কমে যাওয়া এবং ডলারের বিপরীতে বিনিময় হারের পরিবর্তন এ পতনের কারণ। সরকারি খাতের ঋণ কমেছে বেশি, পাশাপাশি বড় প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হওয়ায় মোট স্থিতি হ্রাস পেয়েছে।