শিল্পকারখানায় ছাঁটাই আতঙ্ক

জ্বালানি সংকট, কম অর্ডার, বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে দেশের অনেক শিল্পপ্রতিষ্ঠান টিকে থাকার লড়াই করছে। ফলে সাভার, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক ছাঁটাই বেড়েছে। শ্রমিকদের মধ্যে চাকরি হারানোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিজিএমইএ বলছে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে ছাঁটাইয়ের ক্ষেত্রে শ্রমিকদের সব পাওনা পরিশোধ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।