নতুন মধ্যমেয়াদি বাজেট কাঠামোতে আগামী তিন বছরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৬৩ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। ২০২৮-২৯ অর্থবছরে রিজার্ভ ৬২.৬৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে প্রক্ষেপণ করা হয়েছে, যা দিয়ে প্রায় ৫.৪ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে। শক্তিশালী রপ্তানি, প্রবাসী আয় ও বৈদেশিক ঋণ ব্যবস্থাপনার ভিত্তিতে এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।