আদালতে হাজির দুই আসামি, রায়ের অপেক্ষা

রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে। রোববার সকালে তাদের ঢাকা মহানগর আদালতে আনা হয়। রায় ঘোষণার আগে তারা হাজতখানায় রয়েছেন। নিরাপত্তার জন্য আদালতপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করবেন।