সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া, কিন্তু শুরুতেই ধসে পড়ে তাদের ইনিংস। প্রথম দুই ওভারের মধ্যেই তিন উইকেট হারায় অজিরা। তাসকিন আহমেদের বোল্ডে শূন্য রানে ফেরেন ম্যাথিউ শর্ট। এরপর মোস্তাফিজুর রহমান পরপর দুই উইকেট নিয়ে কুপার কনোলি ও ম্যাট রেনশকে সাজঘরে পাঠান। পাঁচ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৭ রান, বাংলাদেশের বোলাররা দাপট দেখাচ্ছে।